বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোহনপুরে মেয়র প্রার্থী শামছুল হুদার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর নির্বাচনে নাগরিক সমাজের মনোনীত হাতপাখা প্রতিকের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শামছুল হুদার নির্বাচনী মতবিনিময় সভা মোহনপুরে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত ৮ টায় মোহনপুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আব্দুল কাদের টেনু মিয়া। মোহাঃ হারুনুর রশিদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডঃ রফিক উদ্দিন আহমদ তালুকদার, মোহনপুরের সরদার ও সাবেক কমিশনার শামছুল হুদা, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মহিবুর রহমান, মোঃ এমজি মওলা সরদার, মঈনুল ইসলাম সরদার, তাজুল ইসলাম সরদার, আব্দুল মতিন সরদার, খলিলুর রহমান, সরদার আব্দুল কাইয়ুম, আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, মাওঃ লুৎফুর রহমান চৌধুরী আযাদ, মাওঃ এমদাদুর রহমান, আলহাজ্ব জহিরুল ইসলাম, ইউনুছ মিয়া, নুরুল হক, আলহাজ্ব এনামুল হক, আব্দুল মুছাব্বির রুনু, ডাক্তার আব্দুল করিম, সিদ্দীক আলী, মাওঃ আব্দুস সালাম, শামছুল হক প্রমুখ।
বক্তাগণ বলেন ব্যকস এর বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব শামছুল হুদার মত সৎ, নিষ্ঠাবান ও যোগ্য এবং উন্নত চরিত্রের লোক হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে খুবই প্রয়োজন। তিনি একজন সৎ যোগ্য ও ন্যায় বিচারক। তাই এরকম প্রার্থীকে হবিগঞ্জের পৌরসভার উন্নয়নের স্বার্থে নির্বাচিত করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।
মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শামছুল হুদা তার বক্তব্যে বলেন, আমি আপনাদের ভোট ও সহযোগীতায় মেয়র নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং মুক্ত, ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন, প্রয়োজনীয় স্থানে ল্যাম্পপোস্ট নির্মাণ, ডাম্পিং সমস্যার স্থায়ী সমাধান, পৌরবাসীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় স্থানে সি.সি ক্যামেরা স্থাপন করা সহ আদর্শ পৌরসভা গঠন কল্পে যা যা করার প্রয়োজন পৌরবাসীকে সাথে নিয়ে প্রয়োজনীয় সব কিছু অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যদি আমি নির্বাচিত নাও হই তবুও সার্বক্ষণিক আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। তিনি সকলের ভোট দোয়া, আশির্বাদ ও সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com