শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২ নারীসহ সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন। (১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) হবিগঞ্জ কর অফিসে আয়োজিত আলোচনা সভায় হবিগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও কর পরিদর্শক মো. শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার মীর আজম আলী, হবিগঞ্জ আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরু, তরুণ আয়কর আইনজীবী মো. মোস্তফা মিয়াসহ আয়কর কর্মকর্তা কর্মচারী ও আইনজীবিবৃন্দ। তিন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০১৯-২০২০ করবর্ষে তরুণ করদাতা রাজীব কুমার দাস, সর্বোচ্চ মহিলা করদাতা মাধবী লতা পাল, দীর্ঘসময় ধরে কর দেওয়ায় এম ওয়াহিদুল হক, নাসির উদ্দিন ও সর্বোচ্চ কর দেওয়ায় মিজানুর রহমান শামীম, মো আহসান কবির, ও মোছাঃ সাইদাতুননেছাকে সম্মাননা দেওয়া হয় ।
সভাপতির বক্তব্যে সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক সেরা করদাতাদের অভিনন্দন এবং সবাইকে সঠিক সময়ের মধ্যে কর প্রদান করার আহ্বান জানান এবং কর বিষয়ে যেকোন পরামর্শ জন্য অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com