শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জের ভাতাভোগীর মাঝে কার্ড বিতরণ করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়নে নতুন ২৭০ জন স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে সরকারি ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দিয়েছেন।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুর ইসলাম প্রধান, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া ও নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় সংসদ সদস্য আবু জাহির বলেন, বর্তমান সরকার অস্বচ্ছল এবং অসহায় মানুষদের সুবিধা নিশ্চিতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের মুখের খাবার নিশ্চিত না করে নিজে খাবার গ্রহণ করেন না। আর সেজন্যই সারাদেশে অসহায় মানুষদেরকে বছরব্যাপি ভাতা প্রদান করা হচ্ছে। শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৭০ জন নতুন ভাতাভোগীর মাঝে নূরপুরে ৭৭ এবং ব্রাহ্মণডুরা ইউনিয়নের বাসিন্দা ১৯৩ জন। তারা সকলেই হাঁসি মুখে ভাতার কার্ড হাতে নিয়ে বাড়ি ফিরেছেন। প্রথম দফায় তারা একদিনে গত ১৫ মাসের ভাতা পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com