বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। সংসদ সদস্য আবু জাহির প্রধান অতিথি’র বক্তৃতায় হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত নারী নেত্রীরা আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার প্রত্যয় ব্যক্ত করেছেন। বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইসমত আরা জলি, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী, তাহেরা চৌধুরী, রূপালী চৌধুরী, মাধবী চৌধুরী ধরা, শিউলী সুলতানা, সুনন্দা চৌধুরী নূরপুর, হেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, অ্যাডভোকেট পারভীন আক্তার, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা, মুসলিমা খানম শারমিন, জাহেনারা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক রওশন আরা ভূইয়া লাকী, ফাতেমা তোজ জোহরা রিনা, সালেহা বেগম চৌধুরী, শিরিন রহমান তালুকদার, অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন্নেছা চৌধুরী মজু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা চৌধুরী জেনি, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দা শরীফা আক্তার কুমকুম, সদস্য সচিব অ্যাডভোকেট তাসলিমা আক্তার হ্যাপি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আরা বেগম, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী প্রমুখ। সভায় জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোতি প্রার্থী আতাউর রহমান সেলিমের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com