সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরের মেয়র হাবিবুর রহমান মানিক ॥ পৌরবাসীর উন্নত নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক বলেছেন, পৌরবাসীকে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। পৌরবাসী যেন দ্রুত নাগরিক সেবা পায় সে ব্যবস্থা করা হবে। জন সাধারন যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন জনগণে সেই প্রত্যাশা যেন সততা ও নিষ্টার সঙ্গে পালন করতে পারি সে জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। তিনি সোমবার সকালে দায়িত্ব গ্রহনের পূর্বে দোয়া মাহফিলে উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। পৌর সচিব মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মোঃ দুলাল খাঁ, মহিলা কাউন্সিলর ইশরাত জাহান ডলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ব্যবসায়ী জগদীশপুর ঘোষ, দীপক কুমার মোদক প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান। উল্লেখ্য ৬ ফেব্রুয়ারী সিলেট বিভাগীয় কমিশনারের কাছে মাধবপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com