বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে করোনার প্রথম টিকা নিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে করোনার টিকা নিয়েছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর দিনে রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি প্রথম টিকা নেন। টিকা গ্রহণের পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ড. মোঃ আব্দুস শহীদ এমপি। তিনি বলেন, আমি নিজেও করোনায় আক্রান্ত ছিলাম। তাই জনগণের মাঝে সাহস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭৬ বছর বয়সে আমি শ্রীমঙ্গল উপজেলায় প্রথম করোনার টিকা নিলাম। তিনি বলেন করোনার টিকা নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছে। কেউ যেন গুজবে কান না দেয় সেজন্য আমি নিজেই প্রথম ভ্যাকসিন গ্রহণ করেছি। তিনি আরো বলেন পৃথিবীর উন্নত ২/৪ টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। যে দেশের সরকার জনগণের জীবনের কথা চিন্তা করে ভ্যাকসিন দেয়া শুরু করেছে। সেজন্য তিনি সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিলেট বিভাগেরর সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নাহিদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক প্রসাবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার প্রমুখ। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধমূলক ভ্যাকসিন (টিকা) ৫ হাজার ডোজ শ্রীমঙ্গলে এসে পৌঁছেছে। যা ২ হাজার ৫ শ মানুষকে দেয়া হবে। প্রতি একজন পাবে ২ ডোজ করে। করোনার টিকা নিতে এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় ১৫১১ জন রেজিস্ট্রেশন করেছে। প্রথম দিন ২শ’ জনকে করোনার ভ্যাকসিন (টিকা) দেয়া হবে। প্রথম ধাপে এ কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com