সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে নারী নির্যাতন মামলায় যুবদল কর্মী কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে স্ত্রীর মামলায় যুবদল কর্মী নুরুল হক জিএমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাহিদুল ইসলামের কোর্টে হাজির হয়ে জামিন চাইলে না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ফাতেমা ইয়াসমিন। আসামি পক্ষে ছিলেন জিএম শাহীন। নুরুল হক জিএম অনন্তপুর এলাকার আফরোজ মিয়ার পুত্র। এর আগে এ মামলায় নুরুল হকের পিতা আফরোজ মিয়াকেও পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করলে ৩ দিন পর জামিন লাভ করেন। মামলায় জানা যায়, ১ বছর আগে পইল গ্রামের সোমাকে বিয়ে করে নুরুল হক জিএম। বিয়ের পর নুরুল হক তার পিতা আফরোজ মিয়া যৌতুকের জন্য নির্যাতন করে তার পিত্রালয়ে পাঠায়। অনেক চেষ্টা করেও স্বামীর সংসারে সোমা ফিরতে পারেনি। সোমা আদালতে মামলা ৪১/২৪ দায়ের করে। মামলায় তারা হাজির না হলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। এরপর পিতাকে পুলিশ গ্রেফতার করলে ছেলে হাজির হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com