বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমের মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থককে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী আতাউর রহমান সেলিমকে সাথে নিয়ে শহরে শোডাউন করেন। পরে শায়েস্তানগর এলাকায় সংক্ষিপ্ত বক্তৃতায় আতাউর রহমান সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। মনোনয়নপত্র জমা দেয়ার সময় আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ অসিত রঞ্জন রায়, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমীন উসমান, আওয়ামী লীগ নেতা শংখ শুভ্র রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী এবং আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com