বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভূয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি ॥ ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ভূয়া রাজস্ব স্ট্যাম্প, ভূয়া কোর্ট ফি তৈরি করে বিক্রির অপরাধে বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমান আদালত। (০২ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্ট্যাম্প ভেন্ডর ও দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল সনাক্তকরুন মেশিন দিয়ে ভূয়া রেভিনিউ স্ট্যাম্প, ভূয়া কোর্ট ফি বিক্রির প্রমান পাওয়ায় বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভূয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে বিক্রি করে আসছে একটি প্রতারক চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com