বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সভায় বানিয়াচং উপজেলার সার্বিক আইন শৃংখলার উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়। ৩১জানুয়ারী রবিবার বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্টিত হয়েছে। সভায় রাস্তার উপরে যত্রতত্র টমটম ও সিএনজি স্ট্যান্ড বসিয়ে জনদূর্ভোগ যাত্রী হয়রানী বন্ধে সভায় দৃষ্টি আকর্ষন করা হয়। মুক্তিযোদ্ধা চত্বর হকার মুক্ত করা হকার পুনর্বাসন ঐতিহ্যবাহী গড়ের খাল পুনরুদ্ধারে কার্যক্রম পরিচালনার জন্য দৃষ্টি আকর্ষন করা হয়। এছাড়াও জুয়া, মাদক, চুরি-ডাকাতি বন্ধে নিয়মিত আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি সভা থেকে আহবান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বানিয়াচং থানা ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ফায়ার ষ্টেশন ইনচার্জ সৈয়দ শেখ, বানিয়াচং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জব আলী, ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্যী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন শেখ শামসুল হক, আহাদ মিয়া, ওয়ারিশ উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, রেখাছ মিয়া, লুৎফুর রহমান, এরশাদ আলী, শাহ শওকত আরেফীন সেলিম, জয় কুমার দাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com