বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে সোয়া ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় পাঁচ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুইটি উন্নেয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এগুলোর ফলক উন্মোচন শেষে মোনাজাত করেন।
সংসদ সদস্যের প্রচেষ্টায় খাদ্য অধিদপ্তর উপজেলার লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্র্মাণ করেছে। এছাড়া প্রায় ১ কোটি টাকা ব্যয়ে হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এমপি আবু জাহির প্রথমে আনুষ্ঠানিকভাবে এ দুই স্থাপনার উদ্বোধন করেন। পরে তিনি একই ইউনিয়নে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে লাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। পৃথক অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, খাদ্য গুদামের পরিদর্শক আশীষ কুমার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে এমপি আবু জাহির লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে সার্বিকভাবে এগিয়ে নিচ্ছে। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন রুল মডেল। এই ধারা অব্যাহত রাখতে এ সরকারেরই প্রয়োজন। সেজন্য দলকে সুসংগঠিত করে রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় আদর্শের ভেতরে থেকে রাজনীতি করতে হবে। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না হয়ে সকল নেতাকর্মীকে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিতে কাজ করার অনুরোধ জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম তালুকদার মাহফুজ ও পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু। সভায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি সকলকে নৌকার সাথে থাকার অনুরোধ জানান। এতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরাও বক্তব্য রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com