মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে বিএনপি-পুলিশ সংঘর্ষ পুলিশসহ আহত ২০ ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য ২০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন তালুকদার ও মিরাশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুক মিয়াকে আটক করেছে।
গতকাল রবিবার সকালে গাতাবলা বাজারে মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল আহবান করা হয়। ওই কাউন্সিল অনুষ্টানে প্রশাসনিক কোন অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বিএনপি’র নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে চুনারুঘাট থানার এসআই আওলাদ হোসেন, এএসআই উত্তম কুমার ও কনষ্টেবল আওলাদ আহত হন। এ সময় পুলিশ পাল্টা লাটি চার্জ করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ সহ ২০জন আহত হয়।
বিএনপি’র নেতারা বলেন, পুলিশ তাদের কাউন্সিল পন্ড করতে বেধরক লাটিচার্জ করেছে। চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম বলেন, পুলিশ কাউন্সিলের অনুমতি আছে কি না জানতে চাইলে বিএনপির নেতা কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com