সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জে বিএনপির মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংঘটক আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল নবীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের যৌথ আয়লজনে সন্ধ্যায় গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে অলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মুক্তাদির চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা অলিউর রহমান অলির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি সাহেব আলী, জেলা যুবদলের সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সাহেল আহমেদ, উপজেলা যুবদল নেতা আবুল কালাম মিঠু, পৌর যুবদল নেতা ওয়াহিদুজ্জামান জুয়েল, সাবেল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমদ, পৌর ছাত্রদল আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, আব্দুর রহমান লিমন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com