বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে রেল লাইনের দুই পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরের দল ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেল লাইনের দুই পাশ থেকে প্রায়ই গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরের দল। অভিযোগ রয়েছে রেলওয়ের কর্মকর্তাকে ম্যানেজ করেই এসব সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের অদূরে পশ্চিম বড়চর গ্রামের পাশ থেকে গাছ কেটে নিয়ে যাবার সময় হাতেনাতে আটক করে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, দীর্ঘদিন ধরে আমাদের সোর্স এদের পেছনে কাজ করছে। হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com