মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এমপি আব্দুল মজিদ খানকে ‘শচীন্দ্র কলেজ পরিবার’-এর ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ার হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও শচীন্দ্র কলেজ গভর্ণিং বডির সাবেক সফল সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শচীন্দ্র কলেজ পরিবার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এমপি আব্দুল মজিদ খান এর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান শচীন্দ্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এমপি আব্দুল মজিদ খান বলেন, ‘আমাকে ভালবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ শচীন্দ্র কলেজের সবাইকে। আমি সাধারণ মানুষ আপনাদের মাঝে সাধারণ হয়েই থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন’। শচীন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে শচীন্দ্র কলেজ পরিবারের শিক্ষক-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, প্রবীন্দ্র সমাজপতি, অঞ্জন কুমার সরকার, প্রভাষক মোঃ আব্দুল আহাদ খান, গৌতম সরকার, মোঃ নজরুল ইসলাম, মিহির রঞ্জন সরকার, মোঃ লতিফ হোসেন, মোঃ ফিরোজ মিয়া, মোঃ শাহ আলম, মোঃ জিয়াউল হক, গোপীনাথ দাশ, সুকান্ত গোপ, প্রদর্শক সুদাম চন্দ্র দাস, প্রধান সহকারী জয়লাল সরকার, কম্পিউটার অপারেটর মোঃ মেহের সাগর সোহাগ, অফিস সহায়ক অনুকূল দাশ, বিধু সরকার, মোঃ মকসুদ আলী, শেখ মোঃ বাচ্চু, রণি দাস, সাইফুর রহমান প্রমূখ। পরবর্তীতে একে অন্যের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com