বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠীর আয়োজনে নবীগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও গুণীজন সম্মাননা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৭৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ১৯ জানুয়ারী মঙ্গলবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে সিনিয়র সাংবাদিক এম মুজিবুর রহমানের বাড়িতে শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠী হবিগঞ্জ, সিলেটের উদ্যোগে নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও গুণীজনদের সম্মানে সংবর্ধনা, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠী হবিগঞ্জ সিলেট এর সভাপতি বরেণ্য বাউল প্রাণকৃষ্ণ গোপ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গীতিকার ও সাংবাদিক এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার, সহ-সভাপতি শাহ্ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, বিশিষ্ট গীতিকবি এনামুল হক আখলী, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, গীতিকার এখলাছুর রহমান আজাদ, গীতিকবি শাহ্ আলমগীর, সৈয়দ মাসুম আহমেদ, বিশিষ্ট গীতিকবি মামুনুর রশিদ, গীতিকার হাবিবুর রহমান, প্রবীন শিল্পী ইছাক মিয়া, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক গীতিকার বশর বাউল, মোঃ শাহ জাহান মিয়া, গীতিকার কয়েছ আহমেদ, গীতিকার উবেদ মিয়া, গীতিকার হাবিবুর রহমান, কন্ঠশিল্পী আহমেদ রুবেল, সিএনজি শ্রমিক নেতা রোমান আহমেদ, ফকির গফুর মিয়া সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেট ঢাকা ও কুষ্টিয়া থেকে আগত রেডিও টিভি’র শিল্পীবৃন্দ সহ বাউল সম্রাট ওস্তাদ শাহ্ আব্দুল করিমের অন্যতম শিষ্য বাউল প্রাণকৃষ্ণ গোপ, সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, ঢাকার শিল্পী জুমুর রানী, পাবনা থেকে আগত কল্পনা সরকার, টুনি দেওয়ান, বাউল চেরাগ আলী,বাউল শান্তা ইসলাম, সিলেটের সোনিয়া সরকার ও নবীগঞ্জের রকি সহ অন্যান্য শিল্পীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com