শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে মুক্তিযোদ্ধা কাছম আলীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৯৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সাতাউক গ্রামের বীর মুক্তিযােদ্ধা কাছম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় ওই গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং এর পক্ষে গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) ইয়াছিন আরাফাত রানা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, লাখাই থানা পুলিশের একটি চৌকস দল, সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কাছম আলী (৭৫) গত সোমবার রাত আনুমানিক ১০টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৩কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com