বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে নৌ বাহিনীর সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে মারামারি ও শ্লীলতাহানির মামলায় নৌ-বাহিনীর সদস্য ইসলাম উদ্দিন (২৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তিনি উপজেলার ভাদিকারা গ্রামের মৃত গাবরু মিয়ার পুত্র এবং চট্টগ্রামে কর্মরত আছেন। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৭ হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ মার্চ প্রতিবেশী বজলু মিয়ার পুত্র সোহেল ও তার স্ত্রী মাহমুদা আক্তার (২০) কে বেপরোয়াভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে ইসলাম উদ্দিন ও তার লোকজন। এক পর্যায়ে মাহমুদার শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। এ ঘটনায় সোহেল বাদি হয়ে লাখাই থানায় মামলা করতে গেলে নৌ-বাহিনীর সদস্য হওয়ায় পুলিশ মামলা নেয়নি। অবশেষে সোহেল ২৭ মার্চ বিজ্ঞ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মামলা রুজু করার নির্দেশ দেন। এক পর্যায়ে নৌ-বাহিনীর সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। বারবার কোর্ট থেকে পুলিশকে পরোয়ানা তামিল করার জন্য নির্দেশ দেয়া হয়। অবশেষে পুলিশের তাড়া খেয়ে ইসলাম উদ্দিন গতকাল আদালতে আত্মসম্পর্ণ করে। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এনএম শিবলী। কোর্টে আসা বিচারপ্রার্থীরা আশ^স্থ হয় যে আইনের উর্ধ্বে কেউ নয়। যেই অপরাধ করে তাদের বিচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com