সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

গুণগত মান ও সেবার অঙ্গীকার নিয়ে হবিগঞ্জে সুপার মেগাশপ ‘স্বপ্ন’র যাত্রা

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গুণগত মান ও সর্বোচ্চ গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে হবিগঞ্জ শহরে যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন’ সুপার মেগাশপ। ‘আপনার স্বপ্ন আপনার শহরে’ এই শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘স্বপ্ন’র উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, সেলিম আহমেদ (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল)। উদ্বোধনকালে অতিথিবৃন্দ ফিতা কাটেন ও পায়রা আকাশে উড়িয়ে দেন। পরে বিশিষ্ট ব্যবসায়ি রোটারিয়ান মোদারিছ আলী টেনু’র সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, স্বপ্ন সুপারশপের বিভাগীয় সেলস্ ম্যানেজার এমরান হোসেন, হেড অব বিজনেস ডেভেলাপমেন্ট (ফ্রাঞ্চাইজি) মোহাম্মদ রাজিবুল হাসান, ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, ‘সারাদেশে সুপার মেগাশপ স্বপ্ন যেভাবে গুণগত মান বজায় রেখেছে। হবিগঞ্জেও তার ধারাবাহিকতায় বজায় থাকবে।’
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের কালিবাড়ি রোডস্থ আরশ বিল্ডিংয়ে সুপার মেগাশপ স্বপ্ন’র হবিগঞ্জ আউটলেট অবস্থিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com