সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন হৃদ্যতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম বলেছেন, দেশপ্রেমে উদ্ভুদ্ব হয়ে প্রবাসীরা দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছেন। হবিগঞ্জের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী তরুনরা নিজেরা করোনায় বিপর্যস্থ থেকেও দেশের মানুষের কষ্ট লাগবে তাদের উপার্জিত অর্থ দিয়ে হৃদ্যতা সংগঠনের মাধ্যমে হবিগঞ্জের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের এ প্রয়াসকে মানবিক উল্লেখ করে বলেন,হবিগঞ্জবাসী তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্বরন করবে। রবিউল ইসলাম গতকাল বিকেলে আরকে মিশন রোডস্থ চাইল্ড হেভেন কেজি স্কুল মিলনায়তনে যুক্তরাস্ট্র ও যুক্তরাজ্য প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন হৃদ্যতার উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ ফজলুর রহমান লেবু। বক্তব্য রাখেন, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ নূর উদ্দীন, হৃদ্যতার প্রতিনিধি বিমান ভুষন ধর, উত্তম কুমার রায় ও মানব পাল। গত বৃহস্পতিবার রাতে হৃদ্যতার উদ্যোগে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ও শিশু ওয়ার্ডে দরিদ্র মা ও মিশুদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। এ সময় সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ আশরাফ উদ্দীন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাংবাদিক পাবেল খান চৌধুরী, শরীফ চোধুরী, শাওন খান ও হৃদ্যতা প্রতিনিধি বিমান ভ’ষন ধর প্রমূখ উপস্তিত ছিলেন। উল্লেখ্য, গত দুদিনে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান শাহীন, এনামুল হক চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসী বদরুল আলম শাহীন, মীর বাশার সোহেল ও সফিক মিয়ার উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হৃদ্যতার উদ্যোগে শতাধিক দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com