বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ের পঞ্চায়েত প্রধানের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের ছান্দ সর্দার ও মহল্লার পঞ্চায়েত প্রধানের সাথে আইনশৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ এর পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম। এসআই আব্দুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সর্দার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, সান সর্দার এনামূল হোসেন খান বাহার, আব্দুর রহিম, জয়নাল আবেদীন, আরজু মিয়া, আবু জাফর, আংগুর মিয়া, আনোয়ার হোসেন, এসএম হাফিজুর রহমান আলাউদ্দিন। মতবিনিময় সভায় উপস্থিত ছান্দ সরদার মহল্লার সরদারও জনপ্রতিনিধিদের প্রতি আইনশৃংখলা, মাদক, ইভটিজিং, গ্রাম্যদাঙ্গা, বাল্যবিয়ে বন্ধ করাসহ সার্বিক আইনশৃংখলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সহযোগীতার জন্য আহবান জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এছাড়াও বিভিন্ন অপরাধী ও অপরাধের আগাম তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহবান জানানো হয়। এছাড়া সর্দারগণ একজন আদর্শ লোক হিসেবে যেন সমাজে সর্বত্র ভূমিকা রাখতে পারেন সেজন্য নিজেদের চেষ্টা করার জন্যও আহবান জানানো হয়। সভায় বানিয়াচং সদর ৪টি ইউনিয়নের শতাধিক মহল্লার সর্দার প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সর্দারগণ আইনশৃংখলা রক্ষা, মাদক নির্মূল, গ্রাম্যদাঙ্গা, ইভটিজিং, বাল্যবিয়ে বন্ধসহ সমাজে শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com