বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নবীগঞ্জে প্রচারনায় ব্যস্ত মেয়র প্রার্থী ছাবিব আহমদ চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসছে আগামী ১৬ জানুয়ারী নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপে প্রথম শ্রেণীর খেতাব প্রাপ্ত নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে রাত-দিন গণসংযোগ ও প্রচারনায় ব্যস্ত মেয়র প্রার্থী বর্তমান মেয়র বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। নবীগঞ্জ পৌর বিএনপির দীর্ঘ দুই যুগ ধরে সভাপতির দায়িত্ব পালন করচ্ছেন তিনি। এ ছাড়াও তিনি ধান চাউল ব্যবসায়ী সমিতিরসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জাড়িত থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। আগামী ১৬ জানুয়ারী শনিবার ধানের শীষ প্রতিকে ভোটের জন্য নির্বাচনী মাঠে ঘুমহীন প্রচরানায় ব্যস্ত রয়েছেন। তিনি দলের নেতাকর্মীকে সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পাড়া, মহল্লায় ঘরে ঘরে গিয়ে মানুষের ধারে ধারে ধারে শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য অনুরোধ করচ্ছেন। তিনি প্রতিদিন প্রতিটি পাড়ায় পাড়ায় ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করচ্ছেন। দলীয় নেতাকর্মী প্রচারনা শেষে রাতে বাড়ি চলে গেলে তিনি গভীর রাত পর্যন্ত একা একা প্রচারনা করতে দেখা যায়। গত রবিবার তিনি পৌর এলাকার সালামতপুর গ্রাম ও শেরপুর-আউশকান্দি রোড়ের বিভিন্ন দোকান ও পথচারীদের সাথে গনসংযোগ করেন আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। ইতিপূর্বে তিনি তার নির্বাচনী প্রচরানা যারা তার ধানের শীষে প্রতিকের ভোট দেয়ার জন্য গন্ধ্যা, মদনপুর, কলেজ পাড়া ও মায়ানগর নিয়ে গঠিত ১নং ওয়ার্ডে এবং ২নং ওয়ার্ডের ওসমানী রোড, ও অভয়নগর এলাকার লোকজনের সাথে নির্বাচনী মত বিনিময় সভায় মিলিত হয়েছেন। তিনি ধাপে ধাপে পৌরসভার সকল ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে। মতবিনিময় সভায় তিনি মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যা কথা শুনেন এবং তিনি বিগত ৫ বছরের তাঁর আমলে উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি পরিকল্পিত উন্নয়ন, সুষম বণ্টন ও পৌর সভার উন্নয়নের কাজে সকল নাগরিক ব্যবসায়ীদের অংশগ্রহন নিশ্চিত করতে চান। তিনি বলেন, নবীগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠান কালীন সময় থেকে ৩ বারের কাউন্সিলর ছিলেন প্যানেল মেয়র ছিলেন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি মেয়র হিসাবে কাজ করছেন। তিনি আরো বলেন বিগত ৫ বছরের নবীগঞ্জ পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা বিগত ১৭ বছরের হয়নি। যা পৌর নাগরিকবৃন্দদের সামন্য দৃশ্যমান রয়েছে। নবীগঞ্জ পৌরসভার নাগরিকবৃন্দ যদি থাকে ভোট দিয়ে ২য় বারের মতো মেয়র নির্বাচিত করে তাহলে নবীগঞ্জ পৌরসভাকে দেশের একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে নিরলস কাজ করে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com