বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবৈধ নিয়োগের অভিযোগ ॥ শহরে কাজী জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ নিয়োগের অভিযোগে হবিগঞ্জ শহরের ৮নং ওয়ার্ডের কাজী মোঃ জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ সদর আদালতে স্বত্ত মামলা দায়ের হয়েছে। সম্প্রতি মামলাটি দায়ের করেন মোঃ কামরুল হুদা নামে এক ব্যক্তি। মামলায় আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, হবিগঞ্জ সদর উপজেলার সাবরেজিষ্টার ও হবিগঞ্জের জেলা প্রশাসককেও মোকাবিলা আসামী করা হয়েছে। মামলার বিবরণে প্রকাশ, বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের মৃত আছকির খান চৌধুরীর পুত্র মোঃ জসিম উদ্দিন চৌধুরী কৌশলে নিজেকে হবিগঞ্জ শহরের ৮নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে ২০০৩ সালের ১৯ জানুয়ারি কাজী হিসেবে নিয়োগ লাভ করেন। এরপর তিনি ২০০৮ সালের ২৬ জুন থেকে ৯নং ওয়ার্ডেরও ভারপ্রাপ্ত কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু বিধি অনুযায়ি তার নিয়োগটি ছিল অবৈধ। কারণ হবিগঞ্জ শহরের কোথাও তার কোন স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই। তিনি স্থায়ী বাসিন্দাও নন। শুধুতাই নয়, সাবেক কাজীগণের সন্তান কিংবা রক্ত সম্পর্কীয় আত্মীয়ও নন তিনি। মামলায় তার নিয়োগ ও তার দ্বারা সম্পাদিত যাবতীয় কার্যক্রম অবৈধ ঘোষনা করার দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com