বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের হাওরে বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক-কৃষানি ॥ লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমি চাষাবাদের আশা

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪৫৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের হাওরে বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক। বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে নিয়ে রোপন করা হচ্ছে ধানের চারা। প্রচন্ড শীতেও কাবু করতে পারেনি কৃষকদের। কুয়াশা আচ্ছন্ন সকালে দলবেধে মাঠে যাচ্ছে কৃষক। এ যেন অন্য রকম এক অনুভূতির কাজ করছে কৃষকদের মধ্যে। এ বছর বোরো আবাদের জন্য বানিয়াচং উপজেলায় ১৫শ ৬৯ হেক্টর বীজতলায় বীজ বপন করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে চলতি বছর বানিয়াচঙ্গে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৩৪ হাজার ৮শ ৩৫ হেক্টর। তন্মধ্যে হাইব্রীড ১৮ হাজার ৭শ ৮০ হেক্টর এবং উফসী ধান ১৬ হাজার ২০ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমি চাষাবাদের আওতায় আসবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের সার্বিক পরামর্শ প্রদানে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্য্যায়ে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com