বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভূমির মালিক ভূমিহীন!

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রভাবশালী ও অনেক সম্পত্তির মালিক ভূমিহীন সেজে সরকারী জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন এলাকাবাসী ।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের সোনাহর আলী মেয়ে মোছাঃ সামছিয়া বেগম ভূমিহীন না হওয়া সত্ত্বেও বিগত ২০১৯ সনের ২২সেপ্টেম্বর স্থায়ী বন্দোবস্ত মামলা নং ২০/২০১৫ মূলে চৌদ্দ শতাংশের একটি ভূমি বন্দোবস্ত হিসেবে পান। তার পৈত্রিক সম্পত্তির পরিমাণ প্রায় ১২ একর। যার মালিক মোছাঃ ছামিয়া বেগম ও তার দুই ভাই শাহজাহান সাজু এবং শামীম আহমদ। কিন্তু সে ভূয়া ভূমিহীন সেজে নিজের নামে বন্দোবস্ত নেওয়া জায়গা সনাক্ত না করে নেওয়ায় জে.এল নং-৪০, ১নং খতিয়ানের ৬৭ নং দাগের বিভিন্ন মালিকের দখলকৃত জায়গা নিজের বলে দাবী করে। সেই সাথে জায়গার মালিক পক্ষকে অহেতুক হয়রানি সহ হুমকী, ধামকী এবং মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক দখল নেওয়ার পায়তারা করে আসছেন। এ ঘটনায় গত বুধবার গ্রামবাসীর পক্ষে থেকে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন উপজেলার কামারগাঁও গ্রামের রায়হান উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com