বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবে বার্ষিক মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব প্রেসক্লাবের ৪র্থ তলায় নামাজ ঘরে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। মাহফিল শেষে প্রেসক্লাবের মরহুম সদস্যবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, অসুস্থ সদস্যগণের সুস্থতা ও করোনা থেকে মুক্তি কামনা দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হুসাইন সাইফি। মিলাদ মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, এডভোকেট রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সদস্য সফিকুল আলম চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, আব্দুল হালীম, মোঃ মুজিবুর রহমান, শরীফ চৌধুরী, পাবেল খান চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, ফয়সল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, আব্দুর রউফ সেলিম, মোঃ নায়েব আলী, আব্দুল আজিজ সেলিম, কাউছার আহমেদ, আজহারুল ইসলাম মুরাদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com