বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে প্রয়োজন সমন্বিত প্রয়াস-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার অপরাধ দমনে বদ্ধ পরিকর। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হচ্ছে না। হবিগঞ্জও এর ব্যতিক্রম না। আমরা অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছি। তবে বছরজুড়ে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে প্রয়োজন প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত প্রয়াস। গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় তিনি একথা বলেন। তিনি জেলা শহরে যানজটসহ সব ধরণের অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সভায় বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com