বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের গুচ্ছ গ্রামে ভাসুরের পিটুনীতে গৃহবধূ আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার গুচ্ছগ্রামে ভাসুরের পিটুনীতে আহত হয়েছে এক গৃহবধু। গুরুতর আহত অবস্থায় লিপি রানী সূত্রধর (২৫) নামে এক সন্তানের জননী কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের যতীময় সূত্রধরের কন্যা লিপি রানীকে প্রেমের ফাঁদে পেলে কোর্টে নিয়ে বিয়ে করে বাহুবল উপজেলার গুচ্ছগ্রামের সুরেন্দ্র সূত্রধরের পুত্র সুমন সূত্রধর। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এদিকে সম্প্রতি সুমন পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হলে সুমন ক্ষিপ্ত হয়ে তার প্রেমিকাকে ২য় বিয়ে করে হবিগঞ্জ শহরে বসবাস করে। এদিকে লিপি রানী বাড়িতে থাকার সুযোগে তার উপর কুনজর পড়ে ভাসুর উত্তম সূত্রধরের। সে প্রায়ই লিপিকে কুপ্রস্তাব দেয়। গতকাল সোমবার বিকেলে একই চেষ্টা করে। এ সময় লিপি রানী চিৎকার শুরু করলে তাকে পিটিয়ে আহত করে ভাসুর পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com