বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে মরহুম আলহাজ্ব এহিয়া চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের সৌলরী চৌধুরী বাড়ী প্রাঙ্গনে এবিসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এহিয়া চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার এবিসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম এহিয়া চৌধুরী স্মরণে এলাকার প্রায় ৫শ’ জন হত দরিদ্র অসহায় নারী-পুরুষের চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও ১৫০ জনকে শীতবস্ত্র দেয়া হয়। তন্মধ্যে ২৫০ জনকে চশমা প্রদান এবং ৫০ জন ছানি পড়া রোগী হিসেবে বাচাই করা হয়। ৫০ জন ছানীপড়া রোগীকে সুবিধাজনক সময়ে দৃষ্টি উন্নয়ন সংস্থার অর্থায়নে চক্ষু অপারেশন ও কন্ট্রাকল্যান্স স্থাপনসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এর সার্বিক তত্ত্ব¡াবধানে ছিলেন ঢাকা ন্যাশনাল হাসপাতালের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ লায়ন ডাক্তার শাহীন রেজা চৌধুরী। মরহুমের স্ত্রী রোকেয়া খাতুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের কর্মকর্তা ইস্পাহান চৌধুরী তপন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত ফুয়াদ উল্লাহ খান, আলাউদ্দিন কাঞ্চনপুরী, ফয়সল চৌধুরী, সোহাব চৌধুরী, আওতাদুল্লাহ খান জনি, আনিস চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল। এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকাস্থ আজমিরীগঞ্জ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ জুম্মা গ্রামের কবর জিয়ারত ও কবরস্থানের উন্নয়ন নিয়ে মুরুব্বীদের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com