বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আতাউর রহমান সেলিমকে উমেদনগর মোড়ল হাটি-হাজী বাড়িবাসীর সমর্থন

  • আপডেট টাইম শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে উমেদনগর মোড়ল হাটি এবং হাজী বাড়ির বাসিন্দারা সমর্থন জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোড়ল হাটিতে আয়োজিত এক নির্বাচনী সভায় তাকে সমর্থন দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও বিপুল রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী কদর আলী, আব্দুল মজিদ, মীর আলম কাওছার, সোহেল মিয়া, সাদত মিয়া, শাহীন মিয়া, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, মোঃ লিটন মিয়া, গিয়াস উদ্দিন, ফরিদ মিয়া, জেলা যুবলীগ সহ সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মঈন উদ্দিন চৌধুরী সুমন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সবুজ আহমেদ, ফারুক মিয়া, আলম মিয়া প্রমুখ।
বক্তারা আতাউর রহমান সেলিমকে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে তাকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন। তখন ৩ শতাধিক যুবক ও এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। সভার শুরুতেই আতাউর রহমান সেলিমকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com