শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব শামছুল হুদা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক দেশ রূপান্তর জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি মোঃ নাহিজ, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরজ্জামান চৌধুরী, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, নুরুজ্জামান ভুইয়া মামুন, মইন উদ্দিন আহমেদ, কাউছার আহমেদ, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, নায়েব হোসেন, সাইফুর রহমান তারেক, দিদার এলাহী সাজু, মামুন চৌধুরী, সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল আহমেদ প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক এর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com