বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দুর্লভপুরে ১ ব্যক্তির দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল ওয়াদুদ (৪০) নামের এক ব্যক্তির দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত ব্যক্তি ওই গ্রামের আব্দুল জব্বারের পুত্র।
জানা যায়, একই গ্রামের জহুর আলীর পুত্র সারাজ মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল ওয়াদুদের। এর জের ধরে গতকাল ওই সময় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সারাজের পক্ষ নিয়ে ভিংরাজ এগিয়ে এসে ওয়াদুদকে হাঁত-পা বেধে দুই পায়ের রগ কেটে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com