বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার ৯নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৯নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শহরস্থ বাইপাস রোড সংলগ্ন আনোয়ারপুরে পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডের সমন্বয়ে পুলিশিং কার্যালয় উদ্ভোধন করা হয়। অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি মোঃ রবিউল ইসলাম পিপিএম, হবিগঞ্জ সার্কেল বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জাহির উদ্দিনসহ এলাকার শতাধিক লোকজন। আনোয়ারপুরের নুরুল ইসলাম তার ঘরটি বিট পুলিশিং কার্যালয় হিসাবে সাবর্ক্ষণিক বিনামূল্যে ব্যবহারের জন্য সুযোগ দিয়ে চাবি হস্তান্তর করেন। তার এই উদার ও সেবামূলক কাজের জন্য এলাকাবাসী তাহার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। হবিগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকে নুরুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ দেওয়া হয়। তিনটি ওয়ার্ডের নাগরিকদের নিরাপত্তা ও আইন-শৃংখলা রক্ষার জন্য উক্ত কার্যালয় থেকে বিট পুলিশিং কার্যক্রম চলমান থাকবে। বিট অফিসারগণ প্রতিদিন কার্যালয়ে উপস্থিত থেকে জনগনের সাথে সম্পৃক্ত থাকবে। মাদক, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, ইভটিজিং, মারামারিসহ যেকোন অপরাধ সংক্রান্তে তথ্য দিয়ে বিট অফিসার এর সহিত যোগাযোগ করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com