বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক। গত মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের জামাল মিয়া ও জুহুরপুর গ্রামের তৌফিক মিয়ার মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই জের ধরে দুই গ্রামবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতরা হলেন, সুহেল মিয় (২৪), আব্দুল করিম (৬৫), জিলদার আলী (৭৫), আব্দুল মাহিদ (৬০), জমাত মিয়া (৪০), রাহিলা বেগম (৩০), বজলু মিয়া (৪০), রোজি বেগম (২৬), শাহেনা বেগম (৩৫), আব্দুল হান্নান (২৫), হাবিব উল্লাহ (৩৫), নিলা আক্তার (১৮), তাহির উল্লাহ (৭০), রানী বেগম (১৯), রেনু মিয়া (৪৫), বশির (৬০), সায়েদ মিয়া (৫০), আমিনুর মিয়া (১৬)। বাকী আহতদের অবস্থা গুরুতর হওয়ার সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে এসআই আবু হানিফ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com