সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিজয় দিবসের আলোচনা সভায় জি কে গউছ ॥ মহান বিজয় দিবসের মূল চেতনা গণতন্ত্রকে হাইজ্যাক করা হয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের স্বাধীনতা ও বিজয় দিবসের মূল চেতনাই হচ্ছে গণতন্ত্র। যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজ সেই চেতনা ও আদর্শ ভুলুণ্ঠিত হয়েছে। দেশের গণতন্ত্রকে হাইজ্যাক করা হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। দেশে আজ আইনের শাসন নেই, মানুষের মৌলিক অধিকার নেই, জানমালের নিরাপত্তা নেই, বাক-স্বাধীনতা নেই। এই অবস্থায় একটি স্বাধীন দেশ চলতে পারে না। মানুষ আওয়ামীলীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। মানুষ পরিবর্তনের পক্ষে, দেশের মানুষ বিএনপির পক্ষে। তিনি গত বুধবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন। জি কে গউছ বলেন- প্রশাসনের উপর নির্ভর করে পৃথিবীর কোন স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামীলীগও পারবে না। জনগণ তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। লাগামহীন দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই মতা হারানোর ভয়ে বিএনপিকে রাজপথে নামতে দেয় না আওয়ামীলীগ। বিএনপি কোন কর্মসূচী ঘোষণা দিলেই পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেয়া হয়, গণগ্রেফতার করা হয়। এই দমন পিড়ন করে বিএনপিকে রাজপথ থেকে সড়ানো যাবে না। মামলা-হামলার ভয়কে উপো করেই বিএনপি নেতাকর্মীরা রাজনীতি করে। বিএনপি নেতা আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, সাবেক সহ সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমার কাজল, মহিবুল ইসলাম শাহিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, গিরেন্দ্র চন্দ্র রায়, আজম উদ্দিন, এডভোকেট আফজল হোসেন, মর্তুজ আহমেদ রিপন, এস এম আওয়াল, জহিরুল হক শরীফ, এডভোকেট আবুল ফজল, এডভোকেট শাহীন মিয়া খন্দকার, মিজানুর রহমান চৌধুরী, সফিকুর রহমান সিতু, রতন আনসারী, সোহেল এ চৌধুরী, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান মান্না, হাফিজুর রহমান, গোলাম মাহবুব, নাজমুল হোসেন অনি, অলিউর রহমার অলি, আশরাফুল আলম সবুজ, এহসানুল হক ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com