বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ॥ মামুন চৌধুরীকে সাগরদীঘি পূর্ব পাড় মহল্লাবাসীর একক প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মামুন আহমেদ চৌধুরীকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। সাগরদীঘি পূর্ব পাড় মহল্লাবাসীর এক সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।
গত ১৫ ডিসেম্বর রাতে সাগরদীঘি পূর্ব পাড় মহল্লাবাসী আয়োজিত সভায় সভাপতিত্বে করেন শাহ মোশাররফ হোসেন। হামিদুর রহমান চৌধুরীর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ছোটন খান, হেলাল তরফদার, রানা শাহ, নুরুল আমীন,  তোফাজ্জল হোসেন খান, এহিয়া খান, মোশাহিদ চৌধুরী, আদর খান, মোনায়েম খা, হাফেজ সুমন চৌধুরী, জাহির আলম (প্রভাষক), সুহান চৌধুরী (শিক্ষক), ধনু মিয়া, রাহেল খা, আমীর আলী, শাহজাহান মিয়া (সাবেক মেম্বার), সুজাত চৌধুরী, ময়নুল হোসেন চৌধুরী, সৈয়দ আনহার নবী (ছানা), সুমন আখঞ্জি মেম্বার), মোতাব্বির হোসেন চৌধুরী, সৈয়দ আব্দুল মোনায়েম (সাবেক মেম্বার), মাহমুদুল হাসান চৌধুরী (শেলু), আলহাজ্ব শাহ মোঃ তাজুল ইসলাম (মোতালিব) সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সাগরদীঘি পূর্ব পাড় মহল্লাবাসীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক মামুন আহমেদ চৌধুরীকে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে বানিয়াচং সদর ২টি ইউনিয়নে বিভক্ত ছিল। তন্মধ্যে ১নং বানিয়াচং উত্তর ইউনিয়ন এবং ২নং বানিয়াচং ইউনিয়ন। ২নং বানিয়াচং দক্ষিণ ইউনিয়ন এর তৎকালীন চেয়ারম্যান ছিলেন মরহুম খুর্শেদ আহমেদ চৌধুরী ওরফে তালেবর চৌধুরী। বিশিষ্ট সমাজ সেবক মামুন আহমেদ চৌধুরী উক্ত মরহুম খুর্শেদ আহমেদ চৌধুরী ওরফে তালেবর চৌধুরীর সুযোগ্য সন্তান। মামুন আহমেদ চৌধুরী বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com