সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আমিনুর রশিদ এমরানের রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরানের রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, সাবেক সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, এমজি মোহিত, নুরুল আনাম খান টিপু, এডভোকেট এস এম বজলুর রহমান, আজিজুর রহমার কাজল, মহিবুল ইসলাম শাহিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, গিরেন্ড চন্দ্র রায়, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, এডভোকেট আফজল হোসেন, আজম উদ্দিন, মাহবুবুর রহমান হেলাল, নাজমুল হাসান বাচ্চু, এস এম আওয়াল, জহিরুল হক শরীফ, সৈয়দ মুশফিক আহমেদ, সফিকুর রহমান সিতু, কামাল সিকদার, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট ইলিয়াছ, সোহেল এ চৌধুরী, নুরুল ইসলাম লিটন, ফরিদ আহমেদ, মহসিন সিকদার, এডভোকেট গুলজার খান, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, মুর্শেদ আলম সাজন, এডভোকেট আব্দুল কাইয়ুম, এডভোকেট জসিম উদ্দিন, অলিউর রহমান অলি, জনাব আলী, লিটন আহমেদ, রুহুল আমিন, মামুন আহমেদ, কামাল খান, আাব্দুর রউফ, আকবর আলী, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন বাদল, তৌফিকুল ইসলাম রুবেল, আলমপনা চৌধুরী মাসুদ, আব্দুল আহাদ আনসারী, আমিরুল ইসলাম খান, আবুল খয়ের অপু, এডভোকেট আঙ্গুর আলী, আবুল বাশার জুম্মন, কায়েস আহমেদ শিপন, মুজিবুর রহমান, হাফিজুল ইসলাম হাফিজ, গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি, নাজমুল ইসলাম অনি, ইকবাল আহমেদ চৌধুরী, হিফজুর রহমান শুভ প্রমুখ।
মাহফিলে আমিনুর রশিদ এমরানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আলহাজ্ব জি কে গউছ বলেন- সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াকু সৈনিক ও সময়ের সাহসি সন্তান আমিনুর রশিদ এমরান ছিলেন বিএনপির প্রাণ। বিএনপিকে এগিয়ে নেয়ার জন্য যত পদপে নেয়া হয়েছে তাতে এমরানের অংশ গ্রহন রয়েছে। এমরান কোন দিন বিএনপির সাথে বেইমানী করে নাই। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আনার আন্দোলন সংগ্রামে আমিনুর রশিদ এমরান রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে বিএনপির অপূরনীয় ক্ষতি হয়েছে, একজন নিবেদিত নেতাকে হারালাম। দল তার কাছে ঋনী হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com