বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভাঙ্গারপুলে মোটর সাইকেলের ধাক্কায় এক মুসল্লির মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারপুল এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নুর মিয়া (৬০) নামের এক মুসল্লি মারা গেছেন। এ ঘটনায় স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ থাকে। গতকাল শনিবার মাগরিবের নামাজের পর এ দূর্ঘটনা ঘটে। নিহত নুর মিয়া পশ্চিম ভাদৈ গ্রামের বাসিন্দা। জানা যায়, ভাঙ্গারপুল মসজিদে মাগরিবের নামাজ শেষে তিনি সড়ক পার হয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মোটর সাইকেল নুর মিয়াকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হয়। পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে আলমপুর এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ওই সড়কে স্পিডব্রেকারের দাবি করে অবরোধ করে রাখেন। তাদের অভিযোগ, প্রায়ই ওই সড়কে দুর্ঘটনা ঘটছে। কিন্তু বারবার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাকে বলার পরও তারা তাদের দাবি পুরণ করেননি। সদর থানা পুলিশ ও চেয়ারম্যান আক্তার হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মোটর সাইকেলটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করেছে। তবে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com