বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

লাখাইয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ রঙ্গিন পৃথিবীর রঙ্গিন আলো সকল নারী থাকুক ভালো প্রতিপাদ্যেকে সামনে রেখে গতকাল বুধবার সকাল ১১ টায় লাখাই উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম এর পরিচালনায় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এ দিবস উপলক্ষে ৫ জন সফল জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহনকারী সফল ৫ জয়ীতারা হলেন- উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের অর্থনীতি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী বানেছা খাতুন, বামৈ গ্রামের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী মোছাঃ রুপালী আক্তার, ভবানীপুর গ্রামের সফল জননী নারী সুর্বণা দাশ, পশ্চিম বুল্লা গ্রামের নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু হিসেবে মোছাঃ জোলেখা বিবি ও মোড়াকরি গ্রামের সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় গীতা রাণী দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com