সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ছেলের গলায় ছুরি ধরে ফিল্মি স্টাইলে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দিন-দুপুরে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে ছেলের গলায় ছুরি ধরে স্কুল শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্ত। নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মোছাঃ রেশমা বেগমের নিকট মঙ্গলবার দুপুরে নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ছিনতাইনের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সরকারী শিক্ষকদের ইএফটি ফরম পুরন করে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়ার কথা ছিল। এ জন্য ৫ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা রেশমা। পথিমধ্যে নহরপুর স্কুলের সামনে যাওয়া মাত্র কালো রঙয়ের মোটরসাইকেলে হেলমেট পরিহিত ২ জন ছিনাতাইকারী শিক্ষিকা মোছাঃ রেশমা বেগমের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা রেশমা বেগম ও তার ছেলে সাইহানের গলায় ছুরি ধরে। সুর চিৎকার করলে শিশুপুত্রসহ হত্যার হুমকী দেয় ছিনতাইকারীরা। এ পর্যায়ে ছিনতাইকারীরা শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন টেনে নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সমীরন চন্দ্র দাশ, এসআই শামসুল হক, এস আই মৃদুল কুমার ভৌমিক, এসআই আঃ ওয়াদুদসহ সঙ্গীয় একদল পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, নবীগঞ্জ পৌরসভায় এরকম ঘটনা আগে কখনোই ঘটেনি। একজন শিক্ষিকা ও সন্তানকে অস্ত্র ধরে ছিনতাই করার ঘটনাটি ছোট করে দেখার সুযোগ নেই। অতি দ্রুত ছিনাতাইকারীদের গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি অননুরোধ জানাই।
নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী অতি দ্রুত ছিনাতাইকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, অতি দ্রুত এই ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com