বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে শিক্ষা প্রতিষ্টানের সামনে পোল্ট্রি খামার স্থাপন নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঘাস চাষের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে তোলা হচেছ পোল্টি খামার। এ নিয়ে এলাকাবাসী ও পোল্ট্রি খামার স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এলাকাবাসী পরিবেশ বিনষ্টের অভিযোগ এনে পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদরাসা’র পাশে কোয়ালিটি কোম্পনী নামে একটি শিল্প প্রতিষ্টান ঘাস চাষ করার নাম করে কৃষকদের কাছ থেকে কিছু জমি লিজ নেয়। পরবর্তীতে কোম্পানির লোকজন সেখানে ঘাষ চাষ না করে পোল্ট্রি খামার স্থাপন করার উদ্যোগ নেয়। মাদ্রাসার পাশে ও আবাসিক এলাকায় পোল্ট্রি খামার স্থাপন করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রতিবাদ করে। কিন্তু কোম্পানির লোকজন শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধা না শুনে পোল্ট্রি খামার স্থাপনের জন্য তাদের কাজ করতে থাকে। স্থানীয়দের অভিযোগ এখানে পোল্ট্রি খামার গড়ে তুলা হলে পরিবেশ দুষন হতে পারে। মাদ্রাসার পাশে কোন ভাবেই এ রকম পোল্ট্রি খামার হতে পারে না।
এ ব্যাপারে কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদরাসা অধ্যক্ষ আনিসুর রহমান (আদিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
কোয়ালিটি কোম্পানির এজিএম ফয়েজ আহাম্মেদ জানান, এলাকাবাসীর বাধার মুখে আপাতত কাজ বন্ধ আছে।
মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল আহমেদ জানান, উত্তেজনা দেখা দিলে সোমবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। কোম্পানির লোকদের সঙ্গে কথা বলে আপাতত কাজ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com