সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জের বিশিষ্ট মুরুব্বী আব্দুন নূরের ২য় মৃত্যুবার্ষিকী আজ ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক এলাকার বাসিন্দা হাজী আব্দুন নূর এর ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ৯ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন দক্ষিণ শায়েস্তাগঞ্জের বিশিষ্ট মুরুব্বী এবং ২৮ গ্রামের উপদেষ্টা। জামিয়া রাশিদিয়া মাদ্রাসা ও ঈদগাহ এর সাবেক সভাপতি। এলাকায় গুণীজন হিসেবেই পরিচিত ছিলেন। যুবক বয়স থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছিলেন কুতুবের চক গ্রামের সর্দার। বেশ কিছুদিন এলাকায় শিক্ষকতা করেন এবং তার বাবাও ছিলেন একজন শিক্ষক। যার কারণে মাস্টার বাড়ি হিসেবেই তাদের বাড়ির পরিচিতি। পরবর্তীতে জনসেবার উদ্দেশ্যে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে এলাকাবাসীর সেবায় নিয়োজিত হন তিনি। মানুষের পারিবারিক সমস্যাগুলোর সমাধান করতেন অত্যন্ত দক্ষতার সাথে। যে কারণে গ্রাম্য সালিশ মুরুব্বী হিসেবেও ব্যাপক পরিচিতি ছিল তার। এলাকার অনেক বড় জটিলতাও নিরসন করতেন অত্যন্ত সততার সাথে।
হাজী আব্দুন নূর এর ২য় মৃত্যুবার্ষিকীতে এলাকার লোকজন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। মরহুমের সন্তান ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী মোস্তফা কামাল সকলের নিকট দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com