সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটের উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১১ টায় গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উবাহাটা গ্রামের জনৈক ফারুক মিয়ার বাড়ির পাশের একটি খালের পাড় থেকে ৯৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার উবাহাটা গ্রামের ফারুক মিয়ার কলনীর ভাড়াটিয়া মৃত আঃ মজিদের পুত্র স্বামী সাইদ মিয়া (৫৫) এবং তার স্ত্রী আফিয়া বেগম (৪৩)।
এ ব্যাপারে জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com