সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৮

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৮২ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া/সনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বাস ও দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল সোমবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারের শাহ মুশকিল আহসান (র.) মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০) ও অজ্ঞাত আরো ২ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৫৫১৮) সঙ্গে আউশকান্দি থেকে পানিউমদাগামী যাত্রীবাহী সিএনজি (হবিগঞ্জ-থ ১১-৬৭৭৭) ও অজ্ঞাত সিএনজিসহ দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি দুড়ে-মুচড়ে যায়। একটি সিএনজিসহ বাস মহাসড়কের পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছেন ১০ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের এসআই আবুল কালাম ৮টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এ পর্যন্ত ৬ জনের পরিচয় পেয়েছি বাকী ২ জনের পরিচয় জানার চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com