বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান মোঃ নূরুল আমিন ওসমান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান। তিনি বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বি.এ.ডি.সি ডিলার এসোসিয়েশন হবিগঞ্জের সভাপতি, কেন্দ্রীয় জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বীজ ও সার মনিটরিং কমিটির কৃষক প্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ ডায়াবেটিক সমিতি ও সুরবিতান হবিগঞ্জের আজীবন সদস্য, খাদ্যগুদাম রোড নূরানী জামে মসজিদ কমিটির সভাপতি, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারী সদস্য, স্কুল ম্যানেজিং কমিটি জেলার শ্রেষ্ঠ সভাপতি, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাবেক কার্যকরি সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি হবিগঞ্জ শহরের যশের আব্দা খাদ্য গুদাম রোডের বাসিন্দা মরহুম মোঃ তারা মিয়া ও মোছাঃ গোলজাহান বিবির সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী সরকারি চাকুরিজীবী। তিনি জানান, ছাত্রজীবন থেকে তিনি ছাত্র রাজনীতি করে আসছেন। পরে আওয়ামী লীগ ও কৃষক লীগের সাথে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ করে পৌরসভার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, রাস্তা, ঈদগাহ উন্নয়ন, গভীর নলকূপ স্থাপনসহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি বিশ^াস করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com