বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পৌরসভা

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০১৪
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ পৌরসভার একটি টিম অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ চলাকালে অবৈধ দোকানপাটের দোকানীগণ হট্টগোল শুরু করলে উত্তেজনা দেখা দেয়। এ সময় হবিগঞ্জ মডেল থানার এস আই রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌরসভার উচ্ছেদ কাজে সহায়তা করে। অবৈধ দোকানপাটের মালিকগণ তখন দ্রুত তাদের দোকানপাট সরিয়ে নেয়। উচ্ছেদ কার্যক্রম চলাকালে হবিগঞ্জ পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com