মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের গজনাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরু

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্যানেল চেয়ারম্যান-১ মাহবুবুর রহমান নুরুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালনের জন্য নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সূত্রে প্রকাশ, বিগত চার বছর ধরে খাদ্য বান্ধব কর্মসূচির কয়েক শতাধিক সুবিধাভোগী চাল নামে-বেনামে আত্মসাতের অভিযোগ উঠে ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয় বরখাস্ত করে চেয়ারম্যান মুকুল। এর বিরুদ্ধে হাইকোর্টে ৩৯৩৭ নং পিটিশন দাখিল করেন ইমদাদুর রহমান মুকুল। ২৩ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম.খসরুজ্জামান ও বিচারপতি এম. মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে চেয়ারম্যানকে স্বপদে বহালের আদেশ দেন। এরই প্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় জারিকৃত গেজেটে স্বপদে বহাল হন ইমদাদুর রহমান মুকুল। হাইকোর্টে এ স্থগিতাদেশের বিরুদ্ধে গত ৪ অক্টোবর সুপ্রিম কোর্ট আপীল বিভাগে দায়েরকৃত ১৪৪১নং মামলার শুনানি শেষে বিচারপতি মোঃ নুরুজ্জামান হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে বরখাস্তের আদেশ বহাল করেন। সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে গত ২২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান মুকুলকে বরখাস্তের আদেশ পুনরায় কার্যকর করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘হবিগঞ্জ স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার রাজীব দাশ পুরকাস্থ স্বাক্ষরিত এক এক পত্রে ‘ইমদাদুর রহমান মুকুলের বরখাস্তের আদেশ পুনরায় কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়। ১ ডিসেম্বর মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এ আদেশ পুনরায় কার্যকর করেন। গজনাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মাহবুবুর রহমান নুরুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদে ইমদাদুর রহমান মুকুলের বরখাস্ত সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও প্যানেল চেয়ারম্যান-১ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com