বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীতকে সামনে রেখে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। তাই জনসাধারণকে সতর্ক ও অপরাধীদের হুশিয়ারী দিয়ে মহড়া দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর থানার একদল পুলিশ প্রায় ১৫টি মোটর সাইকেলে সাইরেন বাজিয়ে শহরের সিনেমা হল, চৌধুরী বাজার, রাজনগর, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় মহড়া দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, চোর, ছিনতাই, ডাকাত ও বখাটের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। অপরাধীদের দেখা মাত্রই পুলিশকে জানানোর জন্য আহ্বান জানানো হয়। এ ছাড়া ইদানিং এক শ্রেণির বখাটে ও রোমিও যুবকরা মোটর সাইকেলের সাইরেন খুলে বিকট শব্দে শহরের বদিউজ্জামান খান সড়ক, রাজনগর মহিলা কলেজ সড়কে দ্রুতগতিতে চলাচল করছে, ফলে সাধারন মানুষ বিরক্ত হচ্ছেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com