বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

টিউশন ছাড়া অন্য কোনো ফি নিতে পারবে না স্কুল-কলেজগুলো

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টিউশন ফি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার। টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি কোনো অর্থ আদায় না করতে বেসরকারি স্কুল-কলেজগুলোর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অর্থাৎ টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না। বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মাউশি। এদিকে শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা গতকাল দিলেও এর আগেই হবিগঞ্জের প্রায়ই সবকটি স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে বাৎসরিক অর্থ আদায় করেছে। ফলে অনেক অভিভাবকরাই তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ের এই ফি দিতে গিয়ে হিমশিম খেয়েছেন। গতকাল জারি করা আদেশে বলা হয়েছে, সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল-কলেজগুলো (এমপিওভুক্ত ও এমপিওবিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি নিতে পারবে।‘কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নেয়া যাবে না। কেউ এ সংক্রান্ত অর্থ আদায় করলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে। এছাড়া অন্য কোনো ফি আদায় করা হলে তা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে।’এছাড়া মহামারির মধ্যে যেসব অভিভাবকের আয় কমে গেছে বা যারা চাকরি হারিয়েছেন, তাদের সন্তানদের টিউশন ফি আদায়ের ক্ষেত্রে ‘বিশেষ বিবেচনার’ আহ্বান জানিয়েছে মাউশি। অধিদপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো অভিভাবক চরম আর্থিক সঙ্কটে থাকলে তার সন্তানের টিউশন ফি’র বিষয়টি শিাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন কোনো কারণে ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যতœশীল হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com