বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অস্ত্রের মুখে জিম্মি করে স্কুল শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ২

  • আপডেট টাইম বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্কুলে যাবার পথে শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষিকা মুন্না চক্রবর্তী গলার চেইন ছিনতাইয়ের নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষিকা মুন্না চক্রবর্তী (৩০) ও রিকশা চালক আব্দুল হামিদ (৫০) আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় উপজেলার মিরপুর-মহাশয়ের বাজার সড়কের ভূগলী নামক স্থানে। ছিনতাইয়ের শিকার শিকিা মুন্না চক্রবর্তী উপজেলার ভুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। জানা যায়, মঙ্গলবার সকালে শিক্ষিকা মুন্না চক্রবর্তী তার কর্মস্থল ভুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে ভুগলী নামক স্থানে পৌঁছলে হঠাৎ মোটরসাইকেল আরোহী দু’যুবক তাদের বহনকারী রিক্সার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় শিক্ষিকা মুন্না চক্রবর্তী ও রিক্সা চালক আব্দুল হামিদ আহত হন। এ ব্যাপারে শিক্ষিকা মুন্না চক্রবর্তী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ছিনতাইকারীরা আমার অবুজ শিশুর গলায় চাকু ধরে আমাকে জিম্মি করে গলা থেকে স্বর্ণের চেইন চিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা আমি ও রিকশা চালককে চুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com